আনিসা খান
ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। আগামী সপ্তাহে ভারতে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তাঁর নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে। ব্যবসা ও টেলিভিশন জগতে পরিচিতি পাওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন মৌলভীবাজারের এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণী।সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক হওয়ার খবর জানিয়েছেন আনিসা নিজেই।
তাঁর বাবা ইয়াওর খানও প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি আনিসাকে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।নতুন দায়িত্ব পাওয়ার আনন্দ প্রকাশ করে আনিসা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় এই খেলায় আমি ছিলাম সম্পূর্ণ নতুন।
কখনো কল্পনাও করিনি, নতুন একটি খেলা শেখার সিদ্ধান্ত আমাকে আজ এই অবস্থানে নিয়ে আসবে।’আগামী সপ্তাহে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।