বরিশালের মুলাদীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি রহমত ফরাজী
বরিশালের মুলাদীতে জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রহমত ফরাজীকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)।
আজ শুক্রবার দুপুরে নগরের রূপাতলী এলাকায় এসআরবি-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার ওয়ালিদ হাসান জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্কুর আলীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের আগে থেকেই বিরোধ ছিল।
কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলা নিষেধ করায় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।নিহত শুক্কুর আলী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।