advertisement
advertisement

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার দুপুরে

advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে, তারা নিশ্চয়ই এখন ডুয়েল অভিনয় করবে। মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার দুর্গামন্দিরে এসে ঢাকের তালে তালে নাচবে, উলু দেবে, বসবে; যেটুকু অভিনয় করার মানুষের ভোটের জন্য করবে।’শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চবিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সনাতন ধর্মের নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করেন তিনি।

দুপুর ১২টায় শিবগঞ্জের উথলী উচ্চবিদ্যালয় মাঠে এবং সোয়া ১২টায় মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মীর শাহে আলম বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি, শ্রদ্ধেয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, বর্তমান তারেক রহমানের দ্বারা পরিচালিত বিএনপি—আমরা কখনো সাধারণ মানুষের সঙ্গে এবং কোনো ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে কোনো ধোঁকা দেওয়া, অভিনয় করা—আমরা এটা করি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর