advertisement
advertisement

দুই মিনিটেই মোটরসাইকেল চুরি, নগর থেকে নিয়ে মজুত রাখা হয় জেলায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
দুই মিনিটেই মোটরসাইকেল চুরি, নগর 
থেকে নিয়ে মজুত রাখা হয় জেলায়

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তিরা

advertisement

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তিরাএক থেকে দুই মিনিটের মধ্যেই মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। এ জন্য বেছে নেন লোকজনের চলাচল কম এমন এলাকা। চট্টগ্রাম নগর থেকে চুরি করা মোটরসাইকেল পরে মজুত রাখা হয় আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায়। সুযোগ বুঝে সেগুলো বিক্রি করা হয়।

আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহমান, মাইনুদ্দিন মুরাদ, শাহাদাত হোসেন ও আবু হুরায়রা। তাঁদের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত চট্টগ্রাম নগর, মিরসরাই উপজেলা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, নগরের যেসব এলাকায় লোকজনের চলাচল কম, সেসব এলাকা থেকে তাঁরা মোটরসাইকেল চুরি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর