ছবিতে ওপরে বাঁ থেকে নূর মোহাম্মদ, জাহাঙ্গীর ও আসাদুল ইসলাম; নিচে বাঁ থেকে এস এম ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম, মো. রুবেল ইসলাম ও মো. হাসিনুর রহমান
ভোর ৪টা ৪৩ মিনিটে মুঠোফোনে প্রশ্নপত্রের একটি অস্পষ্ট ছবি আসে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে। পৌনে দুই ঘণ্টা পর সকাল সোয়া ৬টার দিকে একই প্রশ্নপত্রের আরও স্পষ্ট ছবি পান একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর। এরপর তৈরি হয় উত্তরপত্র। সেই উত্তরপত্র ছড়িয়ে দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের কাছে।
তাঁদের মাধ্যমে তা পৌঁছে যায় সম্ভাব্য পরীক্ষার্থী ও প্রশ্নপত্রের গ্রাহকদের কাছে।যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোনের কথোপকথন ও তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়ার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত তিন দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে তারা।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মচারী ছাড়াও বন ও পরিবেশ অধিদপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীও রয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।