advertisement
advertisement

শেষ বিকেলে এক কাতলা ধরে বাজিমাত, পুরস্কার পেলেন দুই লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
শেষ বিকেলে এক কাতলা ধরে বাজিমাত, পুরস্কার পেলেন দুই লাখ টাকা

সাড়ে চার কেজি ওজনের একটি কাতলা মাছ ধরে প্রথম পুরস্কার পেয়েছেন সাজু আলম। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দত্তপাড়ার বীরেশ দিঘির পাড়ে

advertisement

সাজু আলম শৌখিন মৎস্যশিকারি। আজ শুক্রবার ভোরে তিনি মাছ ধরার প্রতিযোগিতায় অংশ নেন। এ জন্য টিকিট বাবদ তাঁকে দিতে হয়েছে ২৬ হাজার টাকা। মাছ ধরার সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত। দুপুর পেরিয়ে গেলেও কোনো মাছ শিকার করতে পারেননি সাজু। এক ঘণ্টা বাকি থাকতে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর বড়শিতে ধরা পড়ে সাড়ে চার কেজি ওজনের একটি কাতলা মাছ।

এতে তিনি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন; পুরস্কার জিতে নিয়েছেন দুই লাখ টাকা।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে আজ শুক্রবার ভোর সোয়া ছয়টায় এ প্রতিযোগিতা শুরু হয়; শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায়। এ প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কাটেন ২৬ জন প্রতিযোগী। এতে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ৭৬ হাজার টাকা।

আর ২৬ জন প্রতিযোগীর জন্য ছিল ৪ লাখ ৭০ হাজার টাকার ৬টি পুরস্কার।প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়া সাজু আলম (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার বাসিন্দা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর