সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনাস্থল গাজীপুরের শ্রীপুরের সাটিয়াবাড়ি এলাকা
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কৌটাজাতীয় বস্তু দেখতে পান এক যুবক। সেটি কুড়িয়ে নিয়ে এসে খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নুর মোহাম্মদের (৩০) বাঁহাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাকি তিনটি আঙুল।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের পাশে সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহত নুর মোহাম্মদ ওই এলাকার আবদুল খালেকের ছেলে।
পেশায় কাঠমিস্ত্রি। তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি ) সদস্যরা। এসআরবি-১–এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল বলেন, ‘বিস্ফোরণ হওয়া বস্তুটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।
এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলমান।’স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নুর মোহাম্মদ সড়কের পাশে একটি নির্জন জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।