advertisement
advertisement

জুয়ার বিজ্ঞাপনে পিটারসেন, বিতর্কের মুখে ইসিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
জুয়ার বিজ্ঞাপনে পিটারসেন, বিতর্কের মুখে ইসিবি

ইংল্যান্ড ক্রিকেট দলের পরামর্শক কেভিন পিটারসেন

advertisement

ইংল্যান্ড ক্রিকেট দলের পরামর্শকের দায়িত্ব পালন করছেন। আবার অনলাইন জুয়া প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূতও হয়েছেন। কেভিন পিটারসেনের এই দুই ভূমিকা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান অবশ্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আশ্বস্ত করেছেন, জাতীয় দলের দায়িত্ব পালনের সময় তিনি কোনো জুয়া প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেবেন না। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন পিটারসেন।

ব্রেন্ডন ম্যাককালামের দলের সঙ্গে আগামী ১৩ মাসে প্রায় ১৫০ দিন কাজ করার চুক্তি তাঁর। তিনি এই দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত আগামী ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে মেন্টর পিটারসেনএর মধ্যেই চলতি সপ্তাহে অনলাইন জুয়া প্রতিষ্ঠান ডাফাবেটের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছেন ৪৬ বছর বয়সী পিটারসেন।

ফিলিপাইনভিত্তিক প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়ার ঘোষণা দিয়েছেন গত সোমবার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর