advertisement
advertisement

নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাটে জড়িতদের তালিকা জামায়াতের কাছে আছে: শফিকুর রহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাটে জড়িতদের তালিকা জামায়াতের কাছে আছে: শফিকুর রহমান

চিকিৎসাধীন জামায়াত নেতাকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। আজ শুক্রবার রাজধানীর পঙ্গু হাসপাতালে

advertisement

নির্বাচনের দিন থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও দোকানপাট লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা দলের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।জামায়াতের আমির অভিযোগ করেন, নির্বাচনের দিন থেকে জামায়াতের নেতা-কর্মীদের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্নভাবে নাজেহাল করছেন।

কারও পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকের বাড়িঘরে হামলা হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে এবং ভয় দেখিয়ে চাঁদা নেওয়া হয়েছে।

এসব ঘটনার তালিকা দলের কাছে সংরক্ষিত আছে।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর বা পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন জামায়াতের বরগুনা জেলার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে গিয়ে এসব কথা বলেন শফিকুর রহমান।হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, ‘দল করা যে কারও অধিকার, এটা কোনো অপরাধ নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর