advertisement
advertisement

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

advertisement

এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

নিজ এলাকায় চাঁদাবাজি হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রুমিন ফারহানা এ হুঁশিয়ারি দেন।স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশের এখন এই অবস্থা হইছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়।

চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।’এ সময় রুমিন ফারহানা বলেন, ‘আমার এলাকায় চান্দাবাজি হইলে আমি কাউকে চিনি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর