advertisement
advertisement

শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অভিনেত্রী বললেন, ‘আবারও!’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে অভিনেত্রী বললেন, ‘আবারও!’

ভানিজা সাত্তার ও শোয়েব মালিক

advertisement

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ওহ মাই গড! আবারও!’‘কুচ আনকাহি’ ধারাবাহিকের এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে যাচাই না করা তথ্য ছড়ানোর সমালোচনাও করেছেন।

তাঁর মতে, অনলাইনে ভিউ ও জনপ্রিয়তা বাড়াতে অনেকেই পরিচিত ব্যক্তিদের নিয়ে চটকদার খবর ছড়ান। অথচ আলোচনার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আড়ালে থেকে যায়।শোয়েব মালিকের চতুর্থ বিয়ে? পাত্রী পাকিস্তানি অভিনেত্রীশোয়েব মালিকের সঙ্গে ভানিজার নাম জড়িয়ে গুঞ্জন ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সরাসরি দেখা হয়নি।

তাহলে তাঁদের নিয়ে এমন গুঞ্জন কীভাবে ছড়াল, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।শুরুতে বিষয়টিকে রসিকতা মনে হলেও পরে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর