advertisement
advertisement

বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে প্রচারণা, বাসে কার্ড বিলিয়ে সিনেমার সাফল্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে প্রচারণা, বাসে কার্ড বিলিয়ে সিনেমার সাফল্য

‘প্রেমাদা উরাল্লি’র দৃশ্য। আইএমডিবি

advertisement

একসময় কাজ ছিল না, হাতে অর্থও ছিল না। টানা পাঁচ বছর বেকার থাকার পর নিজের লেখা ও পরিচালনায় একটি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মনোজ কুমার। ছবিটি বানাতে গিয়ে অর্থসংকট এতটাই তীব্র হয়েছিল যে শুটিং চালিয়ে যাওয়ার জন্য মায়ের মঙ্গলসূত্র বন্ধক রাখার কথাও ভাবতে হয়েছিল তাঁকে। সেই নির্মাতার সিনেমাই এখন বক্স অফিসে আলোচনার কেন্দ্রে।

কন্নড় ভাষার রোমান্টিক পারিবারিক ছবি ‘প্রেমাদা উরাল্লি’ মাত্র আড়াই কোটি টাকা বাজেটে নির্মিত হয়ে প্রায় ৭৫ কোটি টাকা আয় করেছে। গত ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। শুরুতে বড় কোনো প্রচারণা কিংবা তারকানির্ভর আয়োজন ছাড়াই যাত্রা শুরু করলেও দর্শকের আগ্রহে ধীরে ধীরে বাড়তে থাকে প্রদর্শনীর সংখ্যা। চলচ্চিত্রবিষয়ক বাণিজ্যিক পরিসংখ্যানের ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ২০ দিনে ছবিটির আয় দাঁড়ায় ৭৫ কোটি টাকা।

এ সময়ে ৪০ লাখের বেশি দর্শক প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন বলেও উল্লেখ করা হয়েছে।প্রথম দিন আয় ছিল মাত্র ১০ লাখ টাকা‘প্রেমাদা উরাল্লি’র শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর