রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি
রিয়াল মাদ্রিদের টেলিভিশন চ্যানেলকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারকৌশলের সঙ্গে তুলনা করেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। এর জবাবে তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ।
এবার পাল্টা বিবৃতিতে রিয়ালের বিরুদ্ধে স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা ধ্বংসের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি।তেবাসের দাবি, সুপার লিগ চালু করতে না পেরে এবার নিজেদের প্রচারমাধ্যম ও সমর্থকদের মাধ্যমে বিকৃত বয়ান ছড়িয়ে স্প্যানিশ ফুটবলের ক্ষতি করতে চাইছে রিয়াল।রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির প্রচার এবং ক্লাবটির নেতৃত্বের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুক্রবার বিতর্কের সূত্রপাত করেন তেবাসই।
তাঁর অভিযোগ, নিজেদের পরের ম্যাচের রেফারিদের নিয়ে নিজেদের পছন্দমতো ঘটনা বেছে প্রচার করে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে রিয়াল মাদ্রিদের টেলিভিশন চ্যানেল (আরএমটিভি)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।