advertisement
advertisement

ষষ্ঠীর দিনেও প্রতিমার কাজ বাকি, নির্ঘুম রাত কাটাবেন অনেক শিল্পী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
ষষ্ঠীর দিনেও প্রতিমার কাজ বাকি, নির্ঘুম রাত কাটাবেন অনেক শিল্পী

ষষ্ঠীর রাতেও প্রতিমার কাজ বাকি। তাই রাত জেগে কাজ শেষ করছেন প্রতিমাশিল্পীরা। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাবনার বেড়া উপজেলার চরপাড়া মহল্লার একটি বাড়ির পূজামণ্ডপে

advertisement

পাবনার বেড়ায় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনেও কয়েকটি প্রতিমার কাজ পুরোপুরি শেষ হয়নি। আজ শুক্রবার সন্ধ্যার পর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা গেছে, কোথাও প্রতিমার রং করার কাজ চলছে, কোথাও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রতিমাশিল্পীরা সহকারীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কারও কাজ শেষ হবে রাতের মধ্যে, আবার কারও হয়তো পুরো রাতই কাটবে প্রতিমা তৈরির কাজে।বেড়া পৌর এলাকার চরপাড়া মহল্লার একটি বাড়ির পূজামণ্ডপে শুক্রবার রাত আটটার দিকে গিয়ে দেখা যায়, প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হলেও রং করার কাজ অনেকটাই বাকি। প্রতিমাশিল্পী কানাই পাল সহকারীদের নিয়ে কাজ করছিলেন।

তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিমার কাজ পুরোপুরি শেষ করতে রাতভর কাজ করতে হতে পারে।শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী একই মহল্লার চরপাড়া বারোয়ারি পূজামণ্ডপে দুই সহকারীকে নিয়ে প্রতিমায় রং করছিলেন শিল্পী বিনয় পাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর