advertisement
advertisement

কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে মতপার্থক্য রয়ে গেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে
মতপার্থক্য রয়ে গেছে

advertisement

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ শনিবার। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কারে ‘রাজনৈতিক সমঝোতার দলিল’ হিসেবে তৈরি করা হয়েছিল এ সনদ। তবে সনদ বাস্তবায়নের প্রশ্নে এক বছরের মধ্যেই রাজনৈতিক বিভাজন বড় আকারে সামনে এসেছে।কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক মতপার্থক্য এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন ছিল আগে থেকেই।

এক বছরের মাথায় এসে সনদে স্বাক্ষরকারী দলগুলো মোটাদাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল, সেটি সেভাবে অনুসরণ করছে না বর্তমান ক্ষমতাসীন বিএনপি। সংবিধান সংশোধনের লক্ষ্যে তারা একটি বিশেষ সংসদীয় কমিটি করেছে। বিরোধী দল এই কমিটি প্রত্যাখ্যান করেছে।

তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি করে আসছে।অবশ্য বিশেষ কমিটি আশা করছে, শেষ পর্যন্ত বিরোধী দল সংসদে সংবিধান সংশোধন বিলের আলোচনায় অংশ নেবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর