advertisement
advertisement

৬ বছরের শিশুকে যৌন হয়রানি: ৮ বছর পর আসামির ১০ বছরের কারাদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
৬ বছরের শিশুকে যৌন হয়রানি: ৮ বছর পর আসামির ১০ বছরের কারাদণ্ড

আদালত

advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগে করা মামলায় আসামি মো. কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান শনিবার মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেন।সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া রায়ে আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।মামলার অভিযোগে বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মা–বাবার সঙ্গে ছয় বছরের ওই শিশু নানা-নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর