advertisement
advertisement

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। নয়াদিল্লিতে, ১৭ অক্টোবর ২০২৬

advertisement

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন। শনিবার বিকেলে দিল্লিতে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর ‘শান্তি বজায় রাখার অঙ্গীকারনামায়’ সই নিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তবে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখনো আটক রয়েছেন।আগের দিন শুক্রবার ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দিপকেকে আটক করেছিল দিল্লি পুলিশ।

একই ঘটনায় যন্তর মন্তরের পাশ থেকে আটক করা হয়েছিল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে। তাঁকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়।ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে দেশটির মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন বিস্তৃত হচ্ছে।

সিজেপি, বিভিন্ন ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলো বিক্ষোভ করছে।শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ বা ‘জাতীয় পতাকা উড়তে দাও’ কর্মসূচি আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করে দিপকেকে নোটিশ দিয়েছিল পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর