advertisement
advertisement

কাদসিয়ার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিসের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
কাদসিয়ার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিসের

কুয়েতের কাদসিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি।

advertisement

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে শুরুটা ভালো হলো না বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসির। নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের কাদসিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। দুই দলই এবার প্রথমবারের মতো মহাদেশীয় এই প্রতিযোগিতায় খেলছে। কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই ফর্টিসকে চাপে রাখে কাদসিয়া। সেই চাপের ফলও পেয়ে যায় তারা ২০ মিনিটে। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় কুয়েতের ক্লাবটি।

স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর ফরোয়ার্ড হামজা খাব্বা।গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ফর্টিস। দ্বিতীয়ার্ধে কয়েকবার কাদসিয়ার গোলমুখে আক্রমণও করে বাংলাদেশের দলটি। তবে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো পাল্টা আক্রমণে ফর্টিসের রক্ষণকে ব্যস্ত রাখে কাদসিয়া। পুরো ম্যাচে ২৩টি শট নেয় কুয়েতের দলটি, যার ৯টি ছিল লক্ষ্যে।পুরো ম্যাচে ২৩টি শট নেয় কাদসিয়া।

ম্যাচের ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাদসিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর