জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা আবদুর রহমান
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট এখন আদর্শিক জোট হিসেবে একাকার হয়ে গেছে, এমন অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন এক কেন্দ্রীয় নেতা।
ওই নেতা ঐতিহাসিক বিষয়ে মতামতের জন্য দলীয় সহকর্মীদের কাছ থেকে ‘মুজিববাদী’ ট্যাগের শিকার হওয়ারও অভিযোগ করেছেন।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ শুক্রবার রাত ১০টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন মো. আবদুর রহমান নামের ওই নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের দায়িত্বে ছিলেন।পদত্যাগপত্রে আবদুর রহমান বলেন, ‘ঘোষিত লক্ষ্য, উদ্দেশ্য, নতুন বন্দোবস্তের প্রত্যয় এবং বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনার প্রতি অঙ্গীকার আমাকে এনসিপিকে কাজ করতে উদ্বুদ্ধ করেছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।