advertisement
advertisement

‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে বললেন লিটন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে বললেন লিটন

লিটন দাস

advertisement

সাত বছর আগে সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি কিংবা বিশ্বকাপ—মাঝে নিয়মিতই তারা খেলেছে বহুদেশীয় আসরে। তবে ত্রিদেশীয় সিরিজ খেলা হয়নি। অবশ্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজই তো হারিয়েই গিয়েছিল ক্রিকেট ক্যালেন্ডার থেকে। দীর্ঘ সেই অপেক্ষা শেষে আগামীকাল আবার ত্রিদেশীয় সিরিজে খেলতে নামছে বাংলাদেশ।এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ কেবল একটিতে ট্রফি হাতে তুলতে পেরেছে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা। এ ধরনের বহুজাতিক টুর্নামেন্ট খেললে দলের উন্নতিতে তা ভূমিকা রাখে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাস।আজ আবুধাবিতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে।

আপনি যখন সিরিজ খেলেন কোনো একটা চাপ আসে না কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর