ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ফ্লাইটের তথ্য দেখছেন এক যাত্রী। আজ শুক্রবার বিকেলে
রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু করেছে সৌদি আরবের সরকার। ১০ অক্টোবর বিমানবন্দরটিতে হামলা করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর পর থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটা পর্যন্ত বন্ধ ছিল এর কার্যক্রম।
তবে এখনই রিয়াদ ও দাম্মামে চালু হচ্ছে না বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বেসামরিক বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট।আজ শুক্রবার সন্ধ্যায় কিং খালেদ বিমানবন্দরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, মোট ৬৭৬টি ফ্লাইট এদিন বিমানবন্দরটি থেকে যাওয়া-আসার সূচিতে রয়েছে। এর মধ্যে রিয়াদের স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত সূচিতে থাকা ৮৫ শতাংশ ফ্লাইট যথাসময়ে ছেড়ে গেছে এবং ৮৩ শতাংশ ফ্লাইট বিমানবন্দরটিতে পৌঁছেছে।
রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকার ঘোষণা রয়েছে ১৮ অক্টোবর পর্যন্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।