advertisement
advertisement

অরুণ বসু ও আখতার হুসেন জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ ছিলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
অরুণ বসু ও আখতার হুসেন জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ ছিলেন

ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ করেন বন্ধু–শুভানুধ্যায়ীরা। ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬

advertisement

ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ করেন বন্ধু–শুভানুধ্যায়ীরা। ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ অক্টোবর মারা যান সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮)। এর পর থেকে প্রতিবছর তাঁর বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই দিনে একত্র হন, তাঁকে স্মরণ করেন। গত বছর অরুণ বসুর স্মরণসভায় অংশ নিয়েছিলেন তাঁর সহকর্মী ছড়াকার শিশুসাহিত্যিক আখতার হুসেন (৮১)।

গত ২৪ সেপ্টেম্বর তিনিও প্রয়াত হয়েছেন। আজ শুক্রবার অরুণ বসুর সঙ্গে আখতার হুসেনকেও স্মরণ করলেন বন্ধু–শুভানুধ্যায়ীরা।রাজধানীর ধানমন্ডির একটি বাসায় আজ সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে গান, কবিতা ও স্মৃতিচারণায় অরুণ বসু ও আখতার হুসেনকে স্মরণ করা হয়েছে। স্মৃতিচারণায় বন্ধু-শুভানুধ্যায়ীরা বলেন, অরুণ বসু ও আখতার হুসেনের মৃত্যুতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনই ছিলেন সৃজনশীল, প্রতিভাবান ও জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ।

চব্বিশের পরিবর্তনের পর তাঁদের আরও বেশি প্রয়োজন ছিল।‘এরা পরকে আপন করে, আপনারে পর’—রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলামের কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মধ্য দিয়ে ঘরোয়া স্মরণসভা শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর