চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) শরৎকালীন মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় সামগ্রিকভাবে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি দল। গত রোববার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একটি দল সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জন করে।
এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের এই দুটি দল সব মিলিয়ে চারটি পুরস্কার পেয়েছে।প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন একটি বালু-সিমেন্ট মিশ্রণের নকশা করতে হয়, যা দ্রুত প্রবাহিত হয়, স্থিতিশীল থাকে এবং যার খরচ ও কার্বন নিঃসরণ কম।
প্রবাহ, অবক্ষেপণ, কারিগরি প্রতিবেদন, খরচ ও গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের ভিত্তিতে দলগুলোর মূল্যায়ন করা হয়।সামগ্রিক দক্ষতায় প্রথম স্থানের পাশাপাশি ব্যয়সাশ্রয়ী নকশা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে চুয়েট দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।