ছবিতে ওপরে বাঁ থেকে নূর মোহাম্মদ, জাহাঙ্গীর ও আসাদুল ইসলাম; নিচে বাঁ থেকে এস এম ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম, মো. রুবেল ইসলাম ও মো. হাসিনুর রহমান
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মচারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১০ অক্টোবর ভোর ৪টা ৪৩ মিনিটে নূর মোহাম্মদ অস্পষ্ট প্রশ্নপত্র পান, যা পরে সকাল সোয়া ৬টায় স্পষ্ট হয়। এরপর উত্তরপত্র তৈরি করে ৮-১০ লাখ টাকায় বিক্রি করা হয়।
শুক্রবার এসআরবি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।