advertisement
advertisement

কীভাবে প্রাকৃতিক দাঁত টেকানো সম্ভব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
কীভাবে প্রাকৃতিক দাঁত টেকানো সম্ভব

advertisement

দাঁত হারানোর ক্ষতি অপরিসীম। দাঁত ফেলে দিলে আশপাশের দাঁতগুলো ফাঁকা জায়গার দিকে হেলে পড়ে, ফলে খাবার চিবুতে সমস্যা হয় এবং মুখের স্বাভাবিক সৌন্দর্য, স্পষ্ট উচ্চারণ বা খাদ্য ভেঙে হজমের উপযোগী করতে ব্যাঘাত ঘটে। পরবর্তী সময়ে কৃত্রিম দাঁত লাগাতে গেলে খরচ এবং জটিলতা দুই-ই বেশি। তাই এখন প্রাকৃতিক দাঁতকে যথাসম্ভব রক্ষা করার দিকেই গুরুত্ব দেওয়া হয় বেশি।এন্ডোডন্টিক চিকিৎসা বা বহুল পরিচিত ‘রুট ক্যানেল থেরাপি’ এখানে কার্যকর।

দাঁতের ভেতরে রক্তনালি এবং স্নায়ুর নরম অংশ বা ডেন্টাল পাল্প আক্রান্ত হলে দাঁতকে না ফেলে সুস্থ করে তোলার প্রচেষ্টাই হলো এন্ডোডন্টিক চিকিৎসা। এর মধ্যে রুট ক্যানেল থেরাপিসহ ভাইটাল পাল্প থেরাপি, এন্ডোডন্টিক সার্জারি, এন্ডোডন্টিক রিট্রিটমেন্ট, পাল্প রেজেনারেশন অন্তর্ভুক্ত।কখন এই চিকিৎসার প্রয়োজন হয়যখন দাঁতের পাল্প কোনো কারণে সংক্রমিত বা ক্ষতিগ্রস্ত হয়।

লক্ষণগুলো হলো—দাঁতে তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথা, যা অনেক সময় কান বা মাথায় ছড়িয়ে পড়ে।গরম বা ঠান্ডা খাবার বা পানীয় খেলে দাঁতে তীব্র শিরশিরানি দেখা দেয়।খাবার চিবানোর সময় বা দাঁতে চাপ লাগলে ব্যথা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর