ক্রিকেট ব্যাট। প্রতীকী ছবি
প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে আর সর্বশেষ টি–টুয়েন্টি—আন্তর্জাতিক ক্রিকেট চলে এ তিন ফরম্যাটে। পার্থক্যটা মূলত দৈর্ঘ্যে। টেস্ট হয় পাঁচ দিনের, ওয়ানডে ৫০ ওভারের আর টি–টুয়েন্টি মাত্র ২০ ওভারের।এবার ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে ছোট ফরম্যাটের সমন্বয়ে আসছে আরেকটি ফরম্যাট—টেস্ট টুয়েন্টি। তবে নামের সঙ্গে টেস্ট থাকলেও এই ফরম্যাটে পাঁচ দিন ধরে খেলা হবে না; বরং এক দিনেই শেষ হবে ম্যাচ, খেলা হবে ৮০ ওভার।
আর এই ফরম্যাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য—একই দলের হয়ে খেলবেন ছেলে ও মেয়েরা। দুই দলের রান যোগ করে নির্ধারিত হবে একটিই ফল।ক্রিকেটের নতুন এই ফরম্যাটের যাত্রা শুরু হবে আগামী ১৪ নভেম্বর, শ্রীলঙ্কার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। ২৯ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।
আয়োজকদের ভাষায়, ক্রিকেটের চতুর্থ ফরম্যাট হিসেবে পরিচিতি পেতে যাওয়া টেস্ট টুয়েন্টির উদ্বোধনী আসরে অংশ নেবেন ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন ক্রিকেটার।কীভাবে হবে টেস্ট টুয়েন্টির খেলাটেস্ট টুয়েন্টিতে চারটি মহাদেশীয় দল থাকবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।