advertisement
advertisement

পুরোনো অস্ত্রে ভরসা ভারতের, সিরিজ নির্ধারণী ম্যাচের দলে ভুবনেশ্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
পুরোনো অস্ত্রে ভরসা ভারতের, সিরিজ নির্ধারণী ম্যাচের দলে ভুবনেশ্বর

ভুবনেশ্বর কুমার

advertisement

নিউজিল্যান্ড সফর নয়, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ভারতের হয়ে খেলতে পারেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল সিরিজ নির্ধারণী পঞ্চম টি–টুয়েন্টি ম্যাচের আগে তাঁকে দলে ফিরিয়েছে ভারত।ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের এই সিরিজে পঞ্চম ও শেষ ম্যাচে খেলা অনিশ্চিত। কাঁধের চোটে পড়েছেন অর্শদীপ। হায়দরাবাদে চতুর্থ টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ের সময় চোট পান। তাঁর খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ম্যাচের আগে।

তাই বিকল্প হিসেবে প্রায় চার বছর পর দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে।বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অর্শদীপ সিংয়ের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে। তাঁর চোট কতটা সেরেছে, তা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’ ভুবনেশ্বর ভারতের হয়ে সর্বশেষ খেলেন ২০২২ সালের নভেম্বরে। সেটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি ম্যাচ।

এত দিন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে গেছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর