advertisement
advertisement

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদ্‌যাপন করেছে ফাইভআর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদ্‌যাপন করেছে ফাইভআর

ফাইভআর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ফ্রিল্যান্সাররা

advertisement

ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ ও সম্ভাবনাকে তুলে ধরতে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদ্‌যাপন করেছে বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভআর।

ফাইভআর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ২০২৬: দ্য ফিউচার অব ফ্রিল্যান্সিং’ শীর্ষক বিশেষ এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ৭০ জন ফ্রিল্যান্সার এবং পেশাজীবী অংশ নেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল বিপণন নিয়ে বিশেষ প্যানেল আলোচনা। প্যানেল আলোচনায় ফাইভআরের টপ-রেটেড ও ভেটেড প্রো সেলার রাহিতুল ইসলাম ডিজিটাল বিপণন খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

ডিজিটাল বিপণন খাতে বিশ্বজুড়ে চলা তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল নিয়েও আলোচনা করেন তিনি।ফাইভআরের শীর্ষস্থানীয় ও যাচাইকৃত ভেট্টেড প্রো এবং টপ রেটেড সেলার ফ্রিল্যান্সার পপি রানী সিনহা প্রথম আলোকে বলেন, ‘দেশের উদীয়মান ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য এটি ছিল এক গর্বের মুহূর্ত ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যা বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক বাজারে আরও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’অনুষ্ঠানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সাফল্য উদ্‌যাপন করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ফাইভআর বাংলাদেশের কমিউনিটি ম্যা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর