অধ্যাপক নাহরীন ইসলাম খান
দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর সচল হচ্ছে তথ্য কমিশন। শূন্য থাকা প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ছাড়া দুই তথ্য কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার।
তাঁরা হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।তথ্য কমিশনে শুধু অভিযোগ জমাই পড়ছে ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর সেপ্টেম্বরে তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম পদত্যাগ করেন। এরপর আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও বাদ দেওয়া হয়। এরপর দুই বছরেও প্রধান তথ্য কমিশনার ও কমিশনার নিয়োগ দেওয়া হয়নি।
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার নিয়োগ দিল।দীর্ঘদিন তথ্য কমিশন সচল না থাকায় তথ্য না পাওয়ার অভিযোগ দিন দিন বেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।