advertisement
advertisement

৬জি প্রযুক্তি কী, কবে চালু হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
৬জি প্রযুক্তি কী, কবে চালু হবে

৬জি প্রযুক্তি কবে আসবে?

advertisement

৫জি প্রযুক্তির বিস্তারই যেখানে এখনো সম্পূর্ণ হয়নি, সেখানে ৬জি নিয়ে এত আগ্রহ কেন? এর কারণ, নতুন প্রজন্মের মোবাইল যোগাযোগপ্রযুক্তি তৈরি, পরীক্ষা ও আন্তর্জাতিক মান নির্ধারণে দীর্ঘ সময় লাগে। ফলে ভবিষ্যতে মুঠোফোন, গাড়ি, বাসাবাড়ি ও অন্যান্য যন্ত্রকে সংযুক্ত রাখতে যে প্রযুক্তি ব্যবহৃত হবে, তার প্রস্তুতি শুরু করতে হয় আগেভাগেই।৩জি, ৪জি ও ৫জির পর ৬জি আসবে। মোবাইল প্রযুক্তির বিবর্তনকে সাধারণত এভাবেই দেখা হয়।

তবে ৬জি শুধু ইন্টারনেটের গতি বাড়ানোর প্রযুক্তি নয়। এর মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্কের কাজের পরিধি আরও বাড়তে পারে। এমনকি নেটওয়ার্কের বেতার সংকেত ব্যবহার করে আশপাশের পরিবেশে মানুষ বা গাড়ির উপস্থিতি শনাক্ত করার সুযোগও তৈরি হতে পারে।৬জি কী৬জি হলো মোবাইল যোগাযোগপ্রযুক্তির ষষ্ঠ প্রজন্ম। জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এ প্রযুক্তিকে ‘আইএমটি-২০৩০’ নামে অভিহিত করেছে।

তবে ৬জি এখনো বাণিজ্যিক ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর