advertisement
advertisement

দেশের সবচেয়ে দামি মোটরবাইক কোনটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
দেশের সবচেয়ে দামি মোটরবাইক কোনটি

ইয়ামাহা আর১৫এম মনস্টার

advertisement

বাংলাদেশের বাজারে এখন সবচেয়ে দামি মোটরবাইক কোনটি? বাংলাদেশের বাজারে অফিশিয়ালি সবচেয়ে দামি বাইক হিসেবে এখন স্থান করে নিয়েছে এসিআই মোটরস পরিবেশিত আর সিরিজের ‘ইয়ামাহা আর১৫এম মনস্টার’ সংস্করণ। স্পোর্টস বাইকপ্রেমীদের স্বপ্নের এ বাইকের বর্তমান দাম ৬ লাখ ৯০ হাজার টাকা।দুরন্তগতির সাথে পরিপূর্ণ নিরাপত্তা যাঁদের বাইক চালানোর প্রথম চিন্তা, তাঁদের কথা মাথায় রেখেই মটোজিপি রেসিং বাইকের আদলে এ গতিদানবকে তৈরি করা হয়েছে।

স্মার্ট মোটর জেনারেটর হাইব্রিড সিস্টেম, ভিভিএ প্রযুক্তিসমৃদ্ধ ১৫৫ সিসির এলসিফোরভি এসওএইচসি এফআই ইঞ্জিন, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ও কুইক শিফটার বাইকের থ্রটল মোচড়ে দিয়েছে রোমাঞ্চকর গতি।ইয়ামাহা আর১৫এম মনস্টারনৈপুণ্যের বাহার ও স্পোর্টি লুকের কারণে তরুণ প্রজন্মের বাইকারদের কাছে ‘আর১৫’ সিরিজ সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে। তবে আর১৫ এম মডেলটি সাধারণ আর১৫-এর চেয়ে অনেকটাই আলাদা।

এতে রয়েছে প্রিমিয়াম ফিনিশিং, ট্র্যাক-ফোকাসড অ্যারোডাইনামিক বডি এবং চলন্ত পথে নিরাপত্তার বলয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর