ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাহারি ফুল আর ধর্মীয় নানা উপাচারে সাজিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিমা।
মহাষষ্ঠীর পুণ্যতিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুক্রবার দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে ভক্তরা অশুভ শক্তির পরাজয় ও নিখিল বিশ্বের কল্যাণে প্রার্থনায় মগ্ন হন। সনাতন বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে এবং তিনি বিদায় নেবেন নৌকায়।
উৎসবের প্রথম দিনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাকের চেনা বোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। চণ্ডীপাঠ ও পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আরতি ও শাস্ত্রীয় আচার সম্পন্ন করা হয়। নানা বয়সী ভক্তরা প্রদীপ জ্বেলে ও পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর আরাধনায় অংশ নেন। সার্বিক নিরাপত্তা রক্ষায় মন্দির এলাকায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।