advertisement
advertisement

বিয়ের দিনে তরুণ প্রকৌশলী আরিফের জানাজা, গাইবান্ধায় শোকের ছায়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
বিয়ের দিনে তরুণ প্রকৌশলী আরিফের জানাজা, গাইবান্ধায় শোকের ছায়া

আরিফ শাহরিয়ার

advertisement

আজ শুক্রবার বাদ জুমা প্রকৌশলী আরিফ শাহরিয়ারের (২২) বিয়ে এবং শনিবার বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের দিন বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইইই পাস করা আরিফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং প্রায় এক মাস আগে বিয়ের ছুটিতে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার বাড়িতে এসেছিলেন। আজ জুমার পর শহরের রেলস্টেশন জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

আরিফের বোন শারমিন সুলতানা জানান, চার দিন আগে আরিফ জ্বরে আক্রান্ত হন এবং পরিবার এটিকে ডেঙ্গু বলে ধারণা করছিল। তিনি স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন। তবে ডায়াগনস্টিক সেন্টারটির পরিচালক জানান, চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও স্বজনেরা বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, আরিফ বেশ কয়েক দিন ধরে টাইফয়েডে ভুগছিলেন এবং সম্ভবত স্ট্রোক বা হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর