বেলা আড়াইটার দিকে অফিস থেকে বের হয়েই আমি ফোন অফ করে দিলাম। বুঝতে পারছি যে মাস দুয়েকের মধ্যেই আমার চাকরি চলে যাবে। যাওয়ারই কথা। কাউকে পাগল সন্দেহ করতে শুরু করলে কোনো অফিসই তাকে আর রাখে না।প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার বেলা আড়াইটা পার হলেই, আমার অফিস থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়াটা আমার সিনিয়ররা প্রথম প্রথম অগ্রাহ্য করলেও, পরে নড়েচড়ে বসেছে।
শুরুতে তারা মনে করেছে, আমি কোনো গোপন অপরাধ বা মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছি। এখন তাদের অনুমান, আমার মাথায় সমস্যা দেখা দিয়েছে।আমার স্ত্রীর সন্দেহ অবশ্য অন্য কিছু।শেষ নভেম্বরে, মানে অগ্রহায়ণের এই পড়ন্ত দুপুরে মহাখালী বাসস্ট্যান্ডে এসে একাই দুই সিটের টিকিট কেটে জামালপুরের বাসে উঠে বসলাম। জানালার পাশের সিটে বসেছি।
হাইওয়ের পাশে নবান্নের শেষে পড়ে থাকা শূন্য ধানখেত, হেমন্তের বিকেল এবং কুয়াশার–দূরবর্তী চিহ্ন পেরিয়ে বাস যখন হামিদপুরের দিকে ছুটছে, তখন প্রথমবার তাঁর সঙ্গে দেখা হওয়ার কথা ভাবছিলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।