advertisement
advertisement

জ্বলজ্বল চোখ, আস্ত গাছ হাতে যেভাবে সৈকতে এল বিশাল এই দানব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
জ্বলজ্বল চোখ, আস্ত গাছ হাতে যেভাবে সৈকতে এল বিশাল এই দানব

কক্সবাজার সমুদ্রসৈকতে নির্মিত হয়েছে প্লাস্টিকের এই ভাস্কর্য। সম্প্রতি সুগন্ধা পয়েন্টে

advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে নির্মিত হয়েছে প্লাস্টিকের এই ভাস্কর্য। সম্প্রতি সুগন্ধা পয়েন্টেসৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে রয়েছে বিশাল দানব আকৃতির ভাস্কর্য। এর পুরোটাই তৈরি করা হয়েছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে। এটি দেখতে ভিড় করেছেন পর্যটকেরা। তাঁদের কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করছেন। গত বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা গেল এ চিত্র।

প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংগঠনটি সারা বছর কক্সবাজারে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চাল, আটা, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নেওয়ার সুযোগ রয়েছে।

ওই কর্মসূচি থেকে সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে তৈরি হয়েছে ‘প্লাস্টিক দানব’ ভাস্কর্যটি।১২ অক্টোবর বিকেলে ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর