‘গরুভোজ’–এর জন্য সোয়া লাখ টাকায় কেনা হলো গরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার বিষয়ে প্রশাসনের বিজ্ঞপ্তির প্রতিবাদে গরু জবাই করে ভোজের আয়োজন করেছেন একদল শিক্ষার্থী। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে পূর্বঘোষিত ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির অংশ হিসেবে গরু জবাই করা হয়।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, দুপুরের পর শিক্ষার্থীদের মধ্যে খিচুড়ি ও গরুর মাংস বিতরণ করা হবে।এর আগে ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে গরুর মাংসের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। পরে পশু জবাই থেকে বিরত থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে শিক্ষার্থীদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। এর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
একপর্যায়ে শুক্রবার গরু জবাই করে ভোজের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।উল্লেখ্য, জকসুর নির্বাচিত কমিটির ভিপি, জিএসসহ অধিকাংশ সদস্য ইসলামী ছাত্রশিবির নেতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।