advertisement
advertisement

মস্কোর ফ্যাশন সামিটে বাংলাদেশের ফ্যাশনকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন আসাদ সাত্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
মস্কোর ফ্যাশন সামিটে বাংলাদেশের ফ্যাশনকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন আসাদ সাত্তার

advertisement

রাশিয়ার মস্কোতে ব্রিকস+ ফ্যাশন সামিটে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার। আন্তর্জাতিক মঞ্চে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের ফ্যাশন, নিজস্ব নকশা ও সাংস্কৃতিক পরিচয়ের সম্ভাবনা।বাংলাদেশের ফ্যাশন, সংস্কৃতি ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার।

টানা দ্বিতীয়বারের মতো রাশিয়ার মস্কোতে আয়োজিত ব্রিকস+ ফ্যাশন সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২৬ সালের ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সামিটের পূর্ণাঙ্গ অধিবেশনে ফ্যাশনের মাধ্যমে সংস্কৃতি গঠন এবং সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব বিস্তারের কৌশল নিয়ে বক্তব্য দেন আসাদ।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত।

তবে দেশের ফ্যাশন শিল্পের নিজস্ব নকশা, ঐতিহ্যবাহী কারুশিল্প ও সৃজনশীল গল্পগুলোও বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে বলে মনে করেন আসাদ।সামিটে তিনি আলোচনা করেন, কীভাবে ফ্যাশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও কারুশিল্পের পরিচয় আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর