দিঘিতে বড়শি ফেলে মাছের অপেক্ষায় শিকারিরা। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘির পাড়ে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টা থেকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ হাজার টাকা করে টিকিট কিনেছেন ২৬ জন শিকারি। এতে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ৭৬ হাজার টাকা।
প্রতিযোগীদের জন্য আছে মোট ৬টি পুরস্কার, যার মূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা।শুক্রবার সকাল নয়টার দিকে ৪ কেজি ৬৭৫ গ্রাম ওজনের একটি কাতলা ধরে শীর্ষ অবস্থানে আছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইলিয়াছ হোসেন। সর্বশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এর চেয়ে বড় ওজনের মাছ ধরা পড়েনি।সরেজমিনে দেখা গেছে, দিঘির চারপাশে ২৬টি মাচায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে মাছ শিকারে ব্যস্ত শিকারিরা। লটারির মাধ্যমে তাঁদের আসন নির্ধারণ করা হয়েছে।
কেউ মাছের খাবার তৈরি করছেন, কেউ দিঘিতে বড়শি ফেলছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।