advertisement
advertisement

সৌদিতে হুতির হামলায় নতুন পরীক্ষার মুখে চীন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
সৌদিতে হুতির হামলায় নতুন পরীক্ষার মুখে চীন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং

advertisement

ইরান নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার রেশ কাটতে না কাটতেই ইয়েমেনের ঘটনাপ্রবাহ বেইজিংকে নতুন চাপে ফেলেছে। এই সমঝোতা চীনকে নিরপেক্ষ অবস্থান থেকে কিছুটা সরে তেহরানের ওপর চাপ বাড়াতে উৎসাহিত করছে। বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ ইয়েমেনের হুতি মিলিশিয়াদের পৃষ্ঠপোষক ইরান।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে চীনা কূটনীতিকেরা কোনো পক্ষ নিতে চাননি।

ওই যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালি অবরোধ করেছে এবং উপসাগরীয় আরব দেশগুলোয় হামলা চালিয়েছে। চীন ইরানের তেল কেনে; আবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও তার বিস্তৃত বাণিজ্যিক, বিশেষত জ্বালানি সম্পর্ক রয়েছে।ইয়েমেন ও লোহিত সাগরের অস্থিতিশীলতা এ অঞ্চলে চীনের রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টায় প্রভাব ফেলছে।

তিন বছর আগে ইরান–সৌদি সমঝোতায় মধ্যস্থতা করে চীন কূটনৈতিক মহলকে চমকে দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর