advertisement
advertisement

ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় ১–২ লাখ টাকা গ্রাহকেরা পাচ্ছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় ১–২ লাখ টাকা গ্রাহকেরা পাচ্ছেন

advertisement

নতুন করে স্বাভাবিক ব্যাংকিং শুরুর পর ন্যাশনাল ব্যাংকের রাজধানীর মহাখালী শাখা নতুনরূপে সাজানো হয়েছে। শাখার প্রবেশ মুখেই কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গ্রাহকদের। তাঁদের করানো হচ্ছে মিষ্টিমুখ।শাখার কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার শাখাটিতে টাকা তোলার পূর্বনির্ধারিত চাহিদা জমা পড়েনি। তবে গ্রাহকদের সঞ্চয়ী হিসাবে এক লাখ টাকা আর চলতি ও এসঅ্যান্ডডি হিসাবে দুই লাখ টাকা করে দেওয়া হচ্ছে।

বেলা ১১টা পর্যন্ত এমন ছয়জন গ্রাহক টাকা তুলেছেন।মহাখালী শাখায় কথা বলে জানা যায়, যেসব গ্রাহক আগে টাকা তোলার চাহিদা জানিয়েছিলেন, তাঁদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়া হবে। এর বাইরে অন্য গ্রাহকেরাও এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন।এই শাখায় মোট আমানতের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। রিটেইল বা খুচরা গ্রাহক কম।

তবে ঋণের পরিমাণ অনেক বেশি, যার বড় অংশ খেলাপি।কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রোববার শাখাটিতে ১৬ লাখ টাকা ও সোমবার ৩৫ লাখ টাকা উত্তোলনের চাহিদা আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর