এ পি জে আবদুল কালাম
ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের জন্মদিন ছিল গতকাল ১৫ অক্টোবর। শৈশবে পরিবারের অভাব মেটাতে সংবাদপত্র বিলি করতেন তিনি। পরে মহাকাশ গবেষণা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে পরিচিতি পান ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামে। বিজ্ঞানী থেকে ভারতের প্রেসিডেন্ট হয়ে ওঠার এই যাত্রায় তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন অসংখ্য তরুণকে।প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠতে হতো তাঁকে।
এরপর অঙ্কের শিক্ষকের কাছে পড়তে যেতেন। পড়া শেষে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল না। যেতে হতো তিন কিলোমিটার দূরের রেলস্টেশনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেখানে ট্রেন থামত না। চলন্ত ট্রেন থেকে ছুড়ে দেওয়া সংবাদপত্রের বান্ডিল সংগ্রহ করে সেগুলো পৌঁছে দিতে হতো গ্রাহকদের কাছে। কাজ শেষে বাড়ি ফিরে নাশতা সেরে যেতেন স্কুলে।
সন্ধ্যায় আবার শহরে বের হতেন সকালে বিলি করা সংবাদপত্রের বকেয়া অর্থ আদায় করতে।বলছি এ পি জে আবদুল কালামের কথা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।