পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজন
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা করার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।গ্রেপ্তার তিনজন হলেন শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন (২৩)। গাজীপুর সদর থানার পুলিশ, গোয়েন্দা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মের এক কোণে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে দুজনকে আটক করে রেলওয়ে পুলিশ।
পরে তাঁদের জংশনের পাশে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।