advertisement
advertisement

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় দুজন গ্রেপ্তার, ফেসবুকে সরব প্রধান আসামি আমিনী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় দুজন গ্রেপ্তার, ফেসবুকে সরব প্রধান আসামি আমিনী

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে মব করে পিটিয়ে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হত্যা করা হয়েছে

advertisement

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী এখনো পলাতক। ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। গ্রেপ্তার দুই আসামির নাম মোক্তার হোসেন মোড়ল ও আসাদুল মোল্লা।

তাঁদের গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন। আজ সকালে ওসি প্রথম আলোকে বলেন, দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রাম থেকে মোক্তারকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে নাজিরের ঘের নামের স্থান থেকে আসাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই এজাহারভুক্ত আসামি।

অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে লোক জড়ো করা হয় তাওসিফ রহমান, নিহত ওয়াহিদুজ্জামান শামীমের ভাইআমরা জানতে পেরেছি, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর