শ্রেণিকক্ষে ক্লাস চলছে
ইংরেজি বিষয়ে ক্লাস নেন ৬৪ হাজার ২৫৩ শিক্ষক। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৮২ জন স্নাতক পাস হলেও স্নাতকে ইংরেজি বিষয় ছিল না।গণিত পড়ান ৬৭ হাজার ৬৯৭ শিক্ষক। তাঁদের মধ্যে ১০ হাজার ১৬৯ জনের স্নাতকে গণিত বিষয় ছিল না।দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পড়ানো ৯ হাজার ৯৮২ শিক্ষকের স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ছিল না। গণিতেও একই পরিস্থিতি। গণিত পড়ানো শিক্ষকদের মধ্যে ১০ হাজার ১৬৯ জনের স্নাতকে গণিত নেই।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান–২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে দেখা গেছে, ২০ হাজারের বেশি শিক্ষক স্নাতকে অন্য বিষয়ে পড়লেও ক্লাস নিচ্ছেন ইংরেজি ও গণিতে।শুধু বিষয়ভিত্তিক যোগ্যতা নয়, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণেও রয়েছে বড় ঘাটতি।
মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষকদের প্রায় ৪০ শতাংশের বিএড, এমএড, বিপিএডের মতো পেশাগত প্রশিক্ষণ নেই।শিক্ষক ও শিক্ষাবিদেরা বলছেন, মাধ্যমিকে শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক; কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকের সংকটের কারণে অনেক বিদ্যালয়ে অন্য বিষয়ের শিক্ষকদেরও ইংরেজি ও গণিতের ক্লাস নিতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।