অনুষ্ঠান শেষে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা
বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ৯ অক্টোবর এই ভোজ অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহর সঞ্চালনায় সকাল ৯টায় পরিচয়পর্বের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর সকালের মিষ্টি রোদে নাশতা পরিবেশন করা হয়। নাশতা পর্ব শেষে নারী সদস্যদের জন্য অনুষ্ঠিত হয় ‘বালিশ খেলা’ ও ‘বল সরবরাহ প্রতিযোগিতা’।
পুরুষ সদস্যরা অংশ নেন ‘টিপ পরানো’ খেলায়।বেলা সাড়ে ১১টায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশনের জন্য উন্মুক্ত মঞ্চে সবার অংশগ্রহণ ইচ্ছামূলক রাখা হয়। অনেকেই নিজের সুপ্ত প্রতিভা মেলে ধরেন। এই পর্ব শেষ হয় বেলা ১টায়।নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজে অংশ নেন সবাই। বেলা ৩টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
যেখানে সব বন্ধুদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়।বিভিন্ন মজার খেলায় অংশ নেন বন্ধুরাসমাপনী পর্বে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন বলেন, ‘বন্ধুসভার এ ধরনের আয়োজন আমার কাছে চরম পাওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।