ধানমন্ডি এলাকার ফুটপাতে মারধরের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
রাজধানীর ধানমন্ডি এলাকায় শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগকারী তরুণী (২৩) বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে কোনো সাহায্য করেনি। তাই তিনি নিজেকে রক্ষায় তাঁর এক স্বজনকে ডাকতে বাধ্য হয়েছিলেন। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাঁর গায়ে হাত তোলায় স্বজনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তরুণীর প্রশ্ন, ‘তাহলে নিজেকে রক্ষা করার জন্য অপরাধটা কি আমাদেরই হলো?’গতকাল বুধবার রাতে প্রথম আলোকে পাঠানো এক লিখিত বার্তায় তরুণী এ কথা বলেন। একই বক্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলে জানিয়েছেন।ধানমন্ডি এলাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তরুণীর স্বজন খালিদ হাসানকে (৩৫) গতকাল দুপুরে আটক করে পুলিশ।
পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।