advertisement
advertisement

সাতক্ষীরায় মুক্তা–পুঁতি, পাটের আঁশ, তিল-কিশমিশে প্রতিমার সাজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় মুক্তা–পুঁতি, পাটের আঁশ, তিল-কিশমিশে প্রতিমার সাজ

বুড়িয়া সর্বজনীন দুর্গামন্দিরে ৩৫ হাজার মুক্তা–পুঁতির কারুকাজে সাজানো প্রতিমা। গত মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া এলাকায়

advertisement

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে প্রতিমার গা থেকে একে একে খুলে ফেলা হয়েছে দেশলাইয়ের কাঠি। মেঝেতে স্তূপ করে রাখা হয়েছে কাঠিগুলো। কাঠির পরিবর্তে সেখানে বসছে তিল ও কিশমিশ।দেড় লাখের বেশি দেশলাইয়ের কাঠি ও রেশমি সুতায় সাজানো এই প্রতিমা ভক্তদের মন কেড়েছিল।

কিন্তু অগ্নিঝুঁকির আশঙ্কায় জেলা প্রশাসকের নির্দেশে দেশলাইয়ের কাঠির সাজ পরিবর্তন করতে হচ্ছে।প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার বলেন, ‘এত অল্প সময়ে নতুন সাজ তৈরি করা বেশ চ্যালেঞ্জিং।’ তবু হাল ছাড়েননি তিনি। ৪০ কেজি তিল, ১০ কেজি কিশমিশ আর ১০ জন কারিগর নিয়ে নেমে পড়েছেন কাজে। রেশমি সুতার সাজ থাকছে আগের মতোই।আজ বৃহস্পতিবার ভোর ৪টা ২২ মিনিটে নবদ্বীপ তাঁর ফেসবুক পোস্টে জানান, কাজ চলছে।

নতুন সাজের প্রতিমা দেখতে ভক্তদের আমন্ত্রণও জানান তিনি।৩৫ হাজার মুক্তা–পুঁতির ঝলমলে আভা শুধু ব্রহ্মরাজপুরে নয়, এবার সাতক্ষীরার বিভিন্ন মণ্ডপে প্রতিমা সাজাতে ব্যবহার করা হচ্ছে প্রচলিত উপকরণের বাইরের জিনিস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর