advertisement
advertisement

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুড়ে সরিয়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায়

advertisement

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে শিল্প পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।বিক্ষোভকারীরা এমসি বাজার ইউনিয়ন মোড় এলাকার সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিক। তাঁরা সকাল সাড়ে আটটা থেকে মহাসড়ক অবরোধ করেন।

এর আগে গতকাল বুধবার দুই দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তাঁরা।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক হাজারের বেশি শ্রমিক আজ সকালে কারখানায় গিয়ে জানতে পারেন, বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর তাঁরা মহাসড়কে এসে অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর সকাল নয়টার দিকে শিল্প পুলিশের সদস্যরা তাঁদের সরে যেতে অনুরোধ করেন।

শ্রমিকেরা না সরলে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর