advertisement
advertisement

শরৎ এলেই কাশফুল এত বেশি ফোটে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
শরৎ এলেই কাশফুল এত বেশি ফোটে কেন

শরৎ এলেই বাংলাদেশে দেখা যায় সারি সারি সাদা কাশফুল

advertisement

এখন অক্টোবরের মাঝামাঝি। নীল আকাশে সাদা মেঘ, আর নদীর চর, খোলা মাঠ কিংবা রাস্তার পাশের জমিতে সারি সারি সাদা কাশফুল। কয়েক সপ্তাহ আগেও যেখানে শুধু লম্বা সবুজ ঘাস ছিল, সেখানে এখন সাদা কাশফুলের বন। কিন্তু এই শরৎকাল এলেই কেন সব কাশগাছে একসঙ্গে এভাবে ফুল ফুটতে শুরু করে?আসলে ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় নয়। বছরের এই সময়টা কাশগাছ নিজের মতো করেই বুঝতে পারে।আমরা যাকে কাশ বলি, তার বৈজ্ঞানিক নাম Saccharum spontaneum।

আখের বুনো আত্মীয় এই ঘাস বাংলাদেশে স্বাভাবিকভাবেই জন্মায়। কাশের জীবন এক মৌসুমেই শেষ হয়ে যায় না। মাটির নিচে রাইজোম নামে এর একধরনের কাণ্ড ছড়িয়ে থাকে। দেখতে শিকড়ের মতো হলেও রাইজোম আসলে কাণ্ড। এটি মাটির নিচে চারদিকে বাড়তে থাকে, আর এর বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন কাণ্ড বের হয়। এ কারণেই নদীর চর বা খোলা জমিতে একবার কাশ জন্মালে ধীরে ধীরে বড় ঝাড় তৈরি হতে পারে।

কাশের কাণ্ড সাধারণত দুই থেকে চার মিটার পর্যন্ত উঁচু হয়, কখনো আরও বেশি।শরতে আমরা যে সাদা কাশবন দেখি, তার প্রস্তুতি কিন্তু শুরু হয় আরও আগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর