চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চুরির চেষ্টার অভিযোগে মো. ইমন (২১) নামের এক তরুণকে আটক করে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে মারধর করা হয়। পরে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তাঁরা বাকলিয়ার বাসিন্দা। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম প্রথম আলোকে বলেন, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটকে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে কয়েকজন ইমনের হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।